ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন করোনায় আক্রান্ত

ads

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। যেখানে জানানো হয় মৃদু উপসর্গ ছিল বাংলাদেশের এই কিংবদন্তি ফুটবলারের। এরপরই টেস্ট করে জানতে পারেন করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন বাফুফে সভাপতি। বিশ্রামে থাকবেন আগামী কিছুদিন।এদিকে গত ৩ অক্টোবর টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের এই কিংবদন্তি। সভাপতি হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলছিলেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিককে।

ads
ads
ads

Our Facebook Page